ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ায় ধলেশ্বরীর তীরে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল বাবরী মসজিদ প্রকল্পের সম্মানিত আজীবন দাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের এক ঐতিহাসিক ও আবেগঘন মিলনমেলা।
বাবরী মসজিদের হারানো স্মৃতি ও চেতনাকে পুনরুজ্জীবিত করতে এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই দ্বীনি মারকাজকে এগিয়ে নিতে একত্রিত হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসলিমরা।
অনুষ্ঠানে জুমার পূর্ববর্তী গুরুত্বপূর্ণ বয়ান পেশ ও ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। এছাড়া বক্তব্য রাখেন মাওলানা মাহফুজুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী।
