বাবরি মসজিদ কমপ্লেক্স
শহীদি ঐতিহ্যের স্মারক ও ভবিষ্যৎ প্রজন্মের ইসলামী মারকায বিনির্মাণে আপনার সদকায়ে জারিয়া পৌঁছে দিন।
বর্তমান অগ্রগতি ও কাজের ধাপ
কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে ধাপে ধাপে দৃশ্যমান হচ্ছে বাবরি মসজিদ কমপ্লেক্স।
জমি ক্রয়
কমপ্লেক্সের জন্য নির্ধারিত জায়গার সিংহভাগ জমি ক্রয় ও সাব-রেজিস্ট্রির কাজ সম্পন্ন হয়েছে।
বালু ভরাট
নিচু জমি ভরাট করে নির্মাণকাজের উপযোগী সমতল শক্ত ভূমিতে রূপান্তরের কাজ দ্রুতগতিতে চলছে।
সংযোগ সড়ক ও সীমানা প্রাচীর
প্রধান সড়ক থেকে চলাচলের পথ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সীমানা প্রাচীর নির্মাণের কাজ এগিয়ে চলছে।
মূল স্থাপনা নির্মাণ
আর্কিটেকচারাল ডিজাইন চূড়ান্ত। পাইলিং ও মূল ভবন নির্মাণে এখন প্রয়োজন আপনার সরাসরি আর্থিক অংশগ্রহণ।
এই ধাপে শরিক হোনঅযোধ্যা থেকে কেরানীগঞ্জ: একটি চেতনার পুনর্জন্ম
বাবরি মসজিদ কেবল একটি প্রাচীন স্থাপনা নয়, এটি মুসলিম উম্মাহর আত্মমর্যাদার প্রতীক। অযোধ্যায় যার অবসান ঘটানোর চেষ্টা হয়েছিল, ঢাকার বুকে তা আজ নতুন প্রত্যয়ে জেগে উঠছে।
ভিত্তিপ্রস্তর ও গৌরব
মুঘল সেনাপতি মীর বাকি কর্তৃক ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ প্রতিষ্ঠা। ৪৬৪ বছর ধরে এটি ছিল তাওহিদের সুউচ্চ মিনার।
শাহাদাতের কালো অধ্যায়
৬ই ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী উন্মাদনায় শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক মসজিদটি শহীদ করা হয়। বিশ্বজুড়ে তৈরি হয় গভীর ক্ষত ও ক্ষোভ।
শাইখুল হাদিসের লংমার্চ
বিশ্ব যখন নীরব, বাংলাদেশ থেকে গর্জে ওঠেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)। অযোধ্যা অভিমুখে লাখো তৌহিদীর ঐতিহাসিক পদযাত্রা।
কেরানীগঞ্জে পুনর্জন্ম
৮ই আগস্ট আল্লামা মামুনুল হক ঢাকার কেরানীগঞ্জে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঐতিহাসিক ঘোষণা দিয়ে প্রতিরোধকে নবজাগরণে রূপ দেন।
আপনার অংশীদারিত্ব
জমি ক্রয় ও ভরাট শেষে দ্রুতগতিতে এগিয়ে চলেছে মূল স্থাপনার প্রস্তুতি। এই ঐতিহাসিক সাদাকায়ে জারিয়ায় অংশ নেওয়ার এখনই সময়।
“তবে কি পাল্টে যাবে বিশ্বসভ্যতার শাশ্বত ধারা? অসত্যের আগ্রাসে হারিয়ে যাবে সত্যের বিজয়? আবরাহাদের উদ্যত উল্লাস থামিয়ে দিতে আজ আমাদেরকেই কাফেলাবদ্ধ হতে হবে।”
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
দেশ ও প্রবাস থেকে ব্যাংক ট্রান্সফার
কাজের শুরু থেকে বর্তমান
কোনো কাল্পনিক দৃশ্য নয়, চোখের সামনে দেখুন নিচু জলাভূমি কীভাবে সাধারণ মানুষের সদকায়ে জারিয়ায় আজ সুউচ্চ মিনারের সমতল ময়দানে রূপ নিয়েছে।
খালি নিচু জলাভূমি
ঘোষণার শুরুতে সাইটটি ছিল সম্পূর্ণ নিচু জলাভূমি।
ভরাটকৃত প্রস্তুত সমতল ময়দান
৭২% বালু ভরাট ও প্রাচীর সম্পন্ন; মূল কমপ্লেক্সের পাইলিংয়ের জন্য প্রস্তুত।
ফিরে দেখা: ছবি গ্যালারি
প্রতিটি অনুদানের আমানত যেভাবে মাটিতে বাস্তবে দৃশ্যমান হয়েছে
জমি অধিগ্রহণ ও সূচনা
কেরানীগঞ্জে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঐতিহাসিক ঘোষণার পর প্রাথমিক জমি ক্রয় ও সীমানা চিহ্নিতকরণ।
ড্রেজিং ও বালু ভরাট
ড্রেজারের সাহায্যে লাখ লাখ ঘনফুট বালু ফেলে গভীর নিচু জমিকে উঁচু শক্ত ভূমিতে রূপান্তরের মহাযজ্ঞ।
সীমানা প্রাচীর ও সড়ক
সাইটের সার্বিক নিরাপত্তায় স্থায়ী সীমানা প্রাচীর নির্মাণ এবং সংযোগ সড়ক তৈরির কাজ সম্পন্ন।
মূল স্থাপনার প্রস্তুতি
সমতল ও মজবুত ভূমি এখন প্রস্তুত। পরবর্তী ধাপে শুরু হতে যাচ্ছে মূল মসজিদ ভবনের পাইলিং ও নির্মাণকাজ।
সরাসরি সাইট পরিদর্শন করতে চান?
কেরানীগঞ্জের কলাতিয়া সংলগ্ন সাইটে যেকোনো দিন উপস্থিত হয়ে কাজের অগ্রগতি স্বচক্ষে দেখার সাদর আমন্ত্রণ রইল।
