পরিচিতি ও প্রেক্ষাপট

বাবরি মসজিদ কমপ্লেক্স: ঐতিহ্যের স্মারক ও আগামীর মারকায

ইতিহাসের চেতনাকে বুকে ধারণ করে স্বাধীন বাংলাদেশের মাটিতে জেগে উঠছে মুসলিম উম্মাহর আত্মমর্যাদার প্রতীক।

বাবরি মসজিদ কমপ্লেক্স ঢাকা
চেতনার রূপরেখা

কেন ঢাকার বুকে বাবরি মসজিদ?

বাবরি মসজিদ কেবল ভারতের অযোধ্যার কোনো ইট-পাথরের দেয়াল ছিল না; এটি ছিল ভারতবর্ষে পৌনে পাঁচশত বছরের মুসলিম অস্তিত্ব ও ঐতিহ্যের জীবন্ত স্পন্দন। ১৯৯২ সালের বর্বরোচিত ধ্বংসযজ্ঞ এবং ২০১৯ সালের একপাক্ষিক রায়ের মাধ্যমে যখন সেই পুণ্যভূমিকে মুছে দেওয়ার অপচেষ্টা করা হলো, তখন তা বিশ্ব মুসলিমের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করে।

মসজিদ ভেঙে ফেলা যায়, কিন্তু তার ঈমানি চেতনাকে কখনো শহীদ করা যায় না। ১৯৯৩ সালে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর ঐতিহাসিক অযোধ্যা লংমার্চের স্মৃতি এবং তার সুযোগ্য উত্তরসূরি আল্লামা মামুনুল হকের সাহসী প্রত্যয়ে—ঢাকার কেরানীগঞ্জে বাস্তবায়িত হচ্ছে এই মেগা প্রজেক্ট। এটি শুধু একটি নামাজঘর নয়, বরং হারানো আত্মমর্যাদা পুনরুদ্ধারের এক আন্তর্জাতিক ইসলামি মারকায।

“বাবরি মসজিদ: বিপ্লবী মানুষের চেতনার মিনার। অসত্যের আগ্রাসে হারিয়ে যাবে কি সত্যের বিজয়? আবরাহাদের উদ্যত উল্লাস থামিয়ে দিতে আজ আমাদেরকেই কাফেলাবদ্ধ হতে হবে।”

— বাবরি মসজিদ পুনর্নির্মাণ ডাক, কেরানীগঞ্জ, ঢাকা
ঐতিহাসিক দলিল

অযোধ্যা থেকে কেরানীগঞ্জ: ঐতিহাসিক পরিক্রমা

১৫২৮ সালের প্রতিষ্ঠা থেকে আজকের কেরানীগঞ্জ—ধাপে ধাপে একটি অবিনাশী চেতনার পথচলা

১৫২৮ খ্রিষ্টাব্দ (৯২৫ হিজরি)

অযোধ্যায় ভিত্তিপ্রস্তর ও গৌরবময় সূচনা

মুঘল সম্রাট জহির উদ্দিন মুহাম্মাদ বাবরের শাসনামলে তার অন্যতম সেনাপতি মীর বাকি তাসখন্দি অযোধ্যার রামকোট হিলে এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করেন। দীর্ঘ পৌনে পাঁচশত বছর ধরে এটি ছিল তাওহিদের সুউচ্চ মিনার।

ঐতিহাসিক বাবরি মসজিদ অযোধ্যা অযোধ্যার মূল বাবরি মসজিদ
৬ই ডিসেম্বর, ১৯৯২

বর্বরোচিত শাহাদাতের কালো অধ্যায়

উগ্র হিন্দুত্ববাদী করসেবকদের উন্মাদনায় এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বসভ্যতার ঐতিহ্যবাহী ৪০০ বছরের প্রাচীন মসজিদটি শহীদ করা হয়। সিজদার পবিত্র জায়গা পরিণত হয় ধ্বংসস্তূপে।

৬ই ডিসেম্বর ট্র্যাজেডি ৬ই ডিসেম্বর, ১৯৯২-এর কালো দিন
২রা জানুয়ারি, ১৯৯৩

শাইখুল হাদিসের ঐতিহাসিক অযোধ্যা লংমার্চ

সারা বিশ্বের নীরবতার মাঝে বাংলাদেশ থেকে গর্জে ওঠেন যুগশ্রেষ্ঠ আলেম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)। ঢাকা থেকে অযোধ্যা অভিমুখে লাখো তৌহিদী জনতার পদযাত্রা উপমহাদেশের ইতিহাসে এক উজ্জ্বল প্রতিরোধ।

ঐতিহাসিক লংমার্চ ১৯৯৩ ঐতিহাসিক অযোধ্যা লংমার্চ (১৯৯৩)
৯ই নভেম্বর, ২০১৯

অবিচারের চূড়ান্ত রায় ও নতুন বাস্তবতা

ভারতীয় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ বিতর্কিত ২.৭৭ একর জমির মালিকানা রাম মন্দির ট্রাস্টকে দেওয়ার নির্দেশ দেয়। এর মধ্য দিয়ে আইনি আবরণে সিজদার স্থানে শিরকের ভিত্তি স্থাপিত হয়।

সুপ্রিম কোর্টের রায় অযোধ্যা মামলা রায় (২০১৯)
৮ই আগস্ট, ২০২০

কেরানীগঞ্জে পুনর্জন্মের ঐতিহাসিক ঘোষণা

আল্লাহর ঘরের অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাইখুল হাদিসের সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক ঢাকার কেরানীগঞ্জে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঐতিহাসিক ঘোষণা দেন। এরপরই তার ওপর নেমে আসে বহুবিধ জেল-জুলুম ও দীর্ঘ কারাবাস।

কেরানীগঞ্জে পুনর্নির্মাণের ঘোষণা কেরানীগঞ্জের ঐতিহাসিক ঘোষণা (২০২০)
বর্তমান যুগ

মাঠপর্যায়ে দৃশ্যমান বাস্তবতা

জমি ক্রয় (৯০%) এবং বালু ভরাট (৭২%) সম্পন্ন করে দ্রুতগতিতে চলছে সংযোগ সড়ক ও সীমানা প্রাচীর। উম্মাহর হারানো অহংকার আজ বাস্তব রূপ নেওয়ার চূড়ান্ত ক্ষণে।

কেরানীগঞ্জ সাইট কাজের ভিডিও
▶ মসজিদের কাজের ভিডিও প্রতিবেদন

বাবরি মসজিদ নির্মাণে আপনিও একজন অংশীদার

শতাব্দীর এই ঐতিহাসিক পুনর্নির্মাণে আপনার আর্থিক অংশীদারিত্ব দিয়ে নিজের আখেরাতের জান্নাতের ঠিকানা নির্মাণ করুন।

বাবরি মসজিদ কমপ্লেক্স মূলত তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশন-এর একটি মেগা প্রজেক্ট।
এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘Societies Registration Act, 1860’-এর অধীনে নিবন্ধিত একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবকল্যাণমুখী সংস্থা।
রেজিস্ট্রেশন নং: S-14508/2026